IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> প্রবাসী বিএনপি নেতার সহায়তায় রাস্তা নির্মাণ, ভোগান্তি থেকে মুক্তি পেলেন প্রায় ২০ হাজার মানুষ

প্রবাসী বিএনপি নেতার সহায়তায় রাস্তা নির্মাণ, ভোগান্তি থেকে মুক্তি পেলেন প্রায় ২০ হাজার মানুষ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসাবে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার সিংগা থেকে হোজা গ্রাম সড়ক সংস্কার এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেলেন প্রায় ২০হাজার মানুষ। এ উদ্যোগের পেছনে ছিলেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন বিএনপির জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম।

স্থানীয়দের অভিযোগ ছিল, বহু বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল ছিল দুঃসহ। বিশেষ করে বর্ষার সময় কাদা-পানি জমে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে চরম দুর্ভোগ দেখা দিত।

এই অবস্থায় রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দুর্গাপুর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট ও বিভিন্ন গণমাধ্যমের করার নিউজের মাধ্যমে প্রবাস থেকেও মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে এগিয়ে আসেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ রেজাউল করিম। তার ব্যক্তিগত অর্থায়ন ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌরসভার সিংহা থেকে হোজা গ্রামের সড়কটি সংস্কার করা হয়। বর্তমানে সহজেই রিকশা, ভ্যান, এমনকি ছোট গাড়িও নির্বিঘ্নে চলাচল করছে।

রাস্তা সংস্কার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন “এখন আর আমাদের সন্তানদের স্কুলে যেতে বা রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্ট করতে হবে না। রাস্তা সংস্কারের কাজ শেষ হলে সত্যিই অনেক উপকৃত হবো আমরা এলাকাবাসীরা । এজন্য প্রবাসী নেতা মোঃ রেজাউল করিম ভাইয়ের কাছে কৃতজ্ঞ।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, লন্ডনে অবস্থান করেও তিনি সব সময় এলাকার খোঁজখবর রাখেন এবং মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রাস্তা সংস্কারের এই মহৎ উদ্যোগ এলাকায় উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31