IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চার লাখ ভোটে জিততে চাই! তানোরে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন

চার লাখ ভোটে জিততে চাই! তানোরে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : ৫০ হাজার ভোটে না আগামী নির্বাচনে চার লাখ ভোটে জিততে চাই বলে মন্তব্য করেন রাজশাহী -১( তানোর গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। তিনি শনিবার বিকেলের দিকে তানোর গোল্লাপাড়া মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।

তিনি আরো বলেন, তানোর গোদাগাড়ী তে ৪ লাখ ৬২ হাজার ভোটার রয়েছে। তার মধ্যে ২ লাখ ৩২ হাজার মহিলা ভোটার রয়েছে। নির্বাচনী ট্রেন চলছে। এট্রেন থামার না। আমি ধানের শীষের মনোনয়ন পেয়ে গেছে। কারন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সম্প্রতি আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আপনি মাঠ করেন বাকি দায়িত্ব আমার। এর চেয়ে আর কি আশ্বাস হতে পারে। সুতরাং আগামীতে আমিই ধানের শীষের প্রার্থী এটা বুঝে নিতে হবে।

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন এই মুহুর্তে খবর এল শরিফ উদ্দিন ধানের শীষ পেল। স্লোগান শেষ হলে শরিফ উদ্দিন পুনরায় বক্তব্যে বলেন, আমার ভাই এই আসনের উন্নয়নের রুপকার প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ডান চোখে তানোর ও বাম চোখে গোদাগাড়ী কে দেখতেন। তিনি যে পরিমান উন্নয়ন করেছেন তা কল্পনা তীত। আমি যদি নির্বাচিত হতে পারে তাহলে তার অসমাপ্ত কাজগুলো করতে চায়। আপনারা মহিলা ও আদিবাসী ভোটার আছে তাদের কে বোঝাতে হবে এসব কারনে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়া আ”লীগের সমালোচনা করে বলেন তারাতো আর নেই। মাঠে আমরা আছি ও আরেক অপজিট রয়েছে। তারা কিন্তু থেমে নেই। শনিবার বিকেলের দিকে রাস্ট্র মেরামতের ৩১ দফা পর্যালোচনা ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ডায়মন্ড, কৃষক দলের সূবেক পৌর আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মফিজ বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোটের মাঠে আছেন তারা ঘরে ঢুকে যান, নচেৎ আমাদের সাথে আসুন। বক্তরা জোর দিয়ে বলেন, তানোরের বিএনপি তে যে বিভেদ তৈরি হয়েছে তা দূর করতে হবে। যে কোন মূল্যের বিনিময়ে বিভেদ দূর না হলে অপর পক্ষরা সুযোগ নিবেন।

মাগরিব নামাজের আগে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তানোরে সকালের দিকে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের নেতৃত্বে বিশাল র‍্যালী ও থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সেই র‍্যালী ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। একই দিন বিকেলের দিকে গোল্লাপাড়া বাজারস্থ হাটের জায়গা দখল করে নির্মিত দলীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের সাবেক আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদের নেতৃত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন।

গত ৮ আগষ্ট উপজেলা ও তানোর এবং মুন্ডুমালা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা এব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকের নেতৃত্বে বৃষ্টির মধ্যে বিশাল র‍্যালী ও থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালী ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

গত ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালন করা হয় পৃথক পৃথক ভাবে। কয়েক ভাবে বিভক্ত হয়ে বিএনপির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31