IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর ব্যতিক্রমী উদ্যোগ

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর ব্যতিক্রমী উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বাগমারার নরদাশ ইউনিয়নের সাঁইধারা-জয়পুর গ্রামের কয়েক হাজার বাসিন্দার চলাচলের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।

বর্ষা মৌসুমে সাঁইধারা ও জয়পুর গ্রামের সংযোগ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে এই দুই গ্রামের কয়েক হাজার মানুষ। বিষয়টি অবগত হওয়ার পর বাগমারা উপজেলা জামায়াতের উদ্যোগে ডাঃ আব্দুল বারীর সহায়তায় রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন ডাঃ আব্দুল বারী।

স্থানীয় বাসিন্দারা জানান, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় প্রচন্ড কাঁদা হয় এবং চলাচল কঠিন হয়ে পড়ে। ডাঃ আব্দুল বারী এই সমস্যা সমাধানে এগিয়ে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডাঃ আব্দুল বারী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে। মানুষের দুর্ভোগ দূর করতে সংগঠনের (জামায়াত) উদ্যোগে এই সংস্কার কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেলে, জনকল্যাণমূলক কাজে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

এসময় ডাঃ আব্দুল বারীর সঙ্গে ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মমতাজ, অধ্যাপক আঃ সালাম, নরদাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সিরাজুল ইসলাম সহ স্থানীয় গ্রামবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31