জানালার পাশে প্রতীক্ষার ধ্বনির মতো বৃষ্টির শব্দ।
যে বৃষ্টির জলে গলে যায় তোমার পায়ের
আলতা ;
কোনো এক অবধারিত শ্রাবণ সন্ধ্যায়—
প্রিয়সীর বুকের তুফান, অর্ধেক খোলা হৃদয়।
বৃষ্টি হলো আগুনের মৌলিক ভাষা।
বৃষ্টি হলো তোমার মধ্য রাতের মন।
তোমার শহরজুড়ে তুমুল ঝগড়াঝাটি করে
বৃষ্টি নামল— শব্দভূক হয়ে ; নিভে গেল নিঃশব্দে
দাম্পত্য বৈরিতার অনুপম প্রণয়।
বজ্রপাত মানেই তো আরো কাছে আসা—
অমৃতস্য প্রেমের ব্যহত বাতাসে ; খুব গোপন
বৃষ্টিতে ভিজে যাচ্ছে তোমার শরীর ; অন্তর্বাস।
লেখক :ইসতিয়াক আহমেদ হৃদয় ,আক্কেলপুর ,জয়পুরহাট।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news