IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ আব্দুল বারী চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ

বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ আব্দুল বারী চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জমে উঠেছে প্রচারণার মাঠ। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ আব্দুল বারী দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রতিনিয়ত মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঃ আব্দুল বারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে। তার প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা শুনছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যদিকে, এ আসনে অন্যান্য দলের একাধিক প্রার্থী থাকলেও তাদের তেমন কোনো সক্রিয়তা মাঠে চোখে পড়ছে না। স্থানীয় ভোটাররা জানান, ডাঃ আব্দুল বারীর তুলনায় অন্য প্রার্থীদের প্রচারণা এখনও গতি পায়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “ডাঃ বারীকে প্রায় প্রতিদিনই এলাকায় দেখা যাচ্ছে। তিনি মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যার কথা শুনছেন। অন্য প্রার্থীদের এখনও তেমন দেখা যায়নি।”

প্রায় ৩০ বছর যাবৎ বাগমারার আপামর জনগোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাঃ আব্দুল বারী। গ্রামের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে তিনি গ্রামেই থেকে গেছেন। এমবিবিএস পাশ করলেও তিনি গ্রাম ছেড়ে শহরে বা দেশের বাহিরে এগিয়ে চিকিৎসা দেননি। দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করায় মানুষের মনে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তাই এই আসনে অন্য দলের প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ডাঃ আব্দুল বারী।

নির্বাচনী এলাকার একটি সূত্র জানায়, ডাঃ আব্দুল বারীর প্রচারণার কৌশল ও জনসংযোগের ধরন তাকে এ আসনে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, অন্য প্রার্থীদের সক্রিয়তাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে জামায়াত ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখন পর্যন্ত মাঠের প্রচারণায় ডাঃ আব্দুল বারীই সবচেয়ে বেশি দৃশ্যমান। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ আসনের প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31