IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসীহামলার প্রতিবাদে মানববন্ধন

মহাদেবপুরে সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসীহামলার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজু’র উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার সকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে ঘন্টাকালব্যাপী মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় পাশর্^বর্তী মান্দা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার কর্মরত সাংবাদিকরাও এ মানববন্ধনে যোগ দেন।

মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সদস্য আব্দুর রশিদ তারেক, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, পত্নীতলার সাংবাদিক মাহমুদুন্নবী প্রমূখ।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, সহ সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, মাহবুবুজ্জামান সেতু, সোহাগ রহমান সুজন, মো. মেহেদী হাসান, এস এ উজ্জল, মো. শাকিল আহমেদ, রফিকুল ইসলাম রফিক, এস.এম শামীম, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সম্পদক আমিনুর রহমান খোকন প্রমূখ। নিয়ম বহির্ভুতভাবে খাজনা-খারিজ ছাড়ায় এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল লেখক সমিতির যোগসাজসে গত মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল থেকে রাত প্রায় ৯ টা অবধি এবং বুধবার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৮শ দলিল রেজিষ্টি করেন সাব-রেজিষ্টার মুক্তি আরা। এসব অনিয়মের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক সাজু বুধবার বিকালে সাব-রেজিষ্ট্রি অফিসে যান।

এ সময় তিনি সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31