IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজনঃ গফুর

ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজনঃ গফুর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল গফুর ও তার পুত্র অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবীর নেতৃত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ওয়াহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক এম এ গফুর। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশের ন্যায় বাগমারার জনগন মুক্ত হয়েছে। দীর্ঘ সময়ে অবিচার, নিপীড়ন ও ঘুষ-দুনীর্তি অবসান চায় বাগমারাবাসী। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম দল গঠন প্রক্রিয়া শুরু করেন তখন বাগমারা থেকে আমি একমাত্র নেতৃত্ব দিয়েছিলাম। এছাড়াও তিনি বলেন, যে যায় বলুক নির্বাচন হবেই। কোন অপশক্তি যেন পুনারায় মাথাচাড়া দিতে না পারে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো সমাজ গঠন করতে গেলে অবশ্যই ভালো মানুষের প্রয়োজন। ভালো মানুষ ছাড়া ভালো সমাজ গঠন করা সম্ভব না।

মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর ফারাবী বলেন, মেজর জিয়াউর রহমান একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন। তাঁর প্রচেষ্টা খুব আল্প সময়ে বাংলাদেশ সাংগঠনিকভাবে এগিয়ে গিয়েছিল। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি মনোনয়ন পেলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান মন্ডল, আব্দুল জলিল যুবদল সভাপতি আউচপাড়া ইউপি, মাস্টার মনিরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ পাড়া ইউপি বিএনপি, অধ্যাপক ইউনুস আলী রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, যুবদল নেতা দুলাল হোসেন ৪ নং বড় বিহানলী ইউপি, জিয়াউর রহমান সুমন উপজেলা যুবদল ও ঝিকরা যুবদল সভাপতি, মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক নরদাশ ইউপি বিএনপি প্রমুখ। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31