ধূমকেতু প্রতিবেদক, লালপুর : বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে নাটোরের লালপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি
উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর বাজার রিক্সা স্ট্যান্ডে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, লালপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপি’র সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আসাদ রাজন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা আহবায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট প্রমুখ।


