IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পবা-মোহনবাসীর জন্য আমার জীবন উৎসর্গ করলাম: মিলন

পবা-মোহনবাসীর জন্য আমার জীবন উৎসর্গ করলাম: মিলন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান বলেছেন এইবারের নির্বাচনে দুইটি স্লোগান দিয়েছেন, তরুণ প্রজন্মের ভোট ধানের শীষে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একসাথে ছাত্র-জনতার গণ আন্দোলনকে আরো বেশি কার্যকরী করতে হলে কেউ কোন দখলদারিত্ব করবেন না, কেউ কোনো দখল বাজিতে সহায়তা করবেন না, সাম্প্রদায়িকতা না করার আহ্ববান জানান তিনি। তিনি আরো বলেন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের ১৮ তম কারা মুক্তি দিবস। ২০০৭ সালের এই দিনে ওয়ান ইলেভেনের সরকার পিছনে যে সরকার ছিল তারা তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করে নির্যাতন করেছিলো।
বন্ধ করে দিয়েছিলো চিকিৎসা। এরপর তিনি জামিনে লন্ডনে চিকিৎসার জন্য যেয়ে আজ ১৮ বছর পার হলেও দেশে ফিরতে পারে নাই বলে বুধবার বিকেলে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবার খড়খড়ি এলাকায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রনা ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল মিলন এই কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ করে জামায়াতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির বলেছিলেন স্বৈরাচার পতন ও দেশের দ্বিতীয়বার স্বাধীরতার নেপথ্যের মূল কারিগর তারেক রহমান। তাড়াতাড়ি ভুলে গেলে চলবেনা। জামায়াতে ইসলাম সারাজীবন কখনো বেগম জিয়ার আঁচলের নিচে। কখনো জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি নেতাদের পেছনে থেকে আন্দোলন করেছেন এবং ফায়দা লুটেছেন। আর আপনারাই আওয়ামীলীগের সাথে গিয়ে দালালী ও বেইমানী করেছে বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, তরুন প্রজন্ম ভোটার হওয়ার পরে তারা ভোট দিতে পারেনি। এবার তারা ভোট প্রদান করবে। আর এই নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারীতেই হবে। কেউ বাধা প্রদান করতে পারবেনা বলে জানান তিনি। তিনি বলেন জামায়াত পিআর পদ্ধতির কথা বলে তাদের দোসর আওয়ামী লীগেকে পুনর্বাসন করার চিন্তা করছে। সেটা হতে দেয়া হবেনা। তিনি বলেন ‘দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে নির্বাচনের জন্য আমরা, যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী, সহকর্মীকে হারিয়েছি। পবা-মোহনবাসীর পাশে ছিলেন, আছেন এবং সারাজীবন থাকবেন। তিনি তার জীবন পবা-মোহনপুরবাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন বলেন উল্লেখ করেন। বক্তব্য শেষে বর্নাঢ্য র‌্যালি বের করেন তিনিসহ উপস্থিত সকল নেতাকর্মী। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে খড়খড়ি মোড়ে এসে র‌্যালি শেষ করেন।

পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মুন্নাফ ও আব্দুস সালাম মাস্টার, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাইুল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান মন্টুর সঞ্চারনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার,

হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ধরুইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন কাজিম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান, দারুশা ইউনিয়ন বিএনপি’র ভারপাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দীন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রকিবুল ইসলাম পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নওহাটা পৌর যুবদলের সাবেক সুজন মোল্লা,বিএনপি নেতা ফরিদুল ইসলাম সাহেবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31