IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সাথে ছিলনা: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সাথে ছিলনা: গাজী আতাউর রহমান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন প্রতি হিংসার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সাথে ছিলনা।

ইসলামী আন্দোলন এককভাবে সরকার গঠন করতে চায়না। দেশের সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন বন্দোবস্তোর জন্য কাজ করতে চায়। কিছু দল আছে তাদের নেতারা দূর্নীতি করে আবার কর্মীরা চাঁদাবাজী করেন। আমরা এগুলো চাইনা। যারা অতীতে দেশ শাসন করেছেন তাদের নতুন কিছু বলার নেই। কারন তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভাল কিছু করতো তাহলে মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভাল কিছু করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলনা। কোন ভাল মানুষ যেন হয়রানীর স্বীকার না হয় সেদিকে শতর্ক করেন। তিনি বৃহস্পতিবার নওগাঁর পোরশা কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শক্তি সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না। আমরা সকল ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তিনি তার বক্তব্যে পিআর পদ্ধতীতে নির্বাচনের দাবি জানান।

এসময় তিনি নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ্ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) মুফতি শেখ নূরুননবী। সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পোরশা উপজেলা শাখার সভাপতি মাও: হুজ্জাতুল্লাহ শেখ, সহসভাপতি তৈয়ব শাহ্, সাধারন সম্পাদক মামুনুর রশিদ শাহ্, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31