ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : তরুন প্রজন্মেকে রাজনৈতিক শিক্ষার আলোয় আলোকিত করতে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির রাজনৈতিক শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং জিয়া পরিষদের আয়োজনে এ রাজনৈতিক শিক্ষালয়ের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন,সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ক্যান্সার আক্রান্ত বিএনপির কর্মীদের তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন ব্যারিস্টার রেজাউল করিম।


