IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারার জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর গনসংযোগ

বাগমারার জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর গনসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গনসংযোগ করেছেন রাজশাহী- ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারায় সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে উপজেলা জামায়াত। এরই ধারাবাহিকতায় সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গনিপুর ইউনিয়নের কাজিহাটা,কোলা বাজার ,খালিমপুর, দক্ষিণ জামালপুর, নামাজগ্রাম, কুমানিতলা সহ বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন ডাঃ আব্দুল বারী।

সোমবার বিকেলে প্রায় তিনশ’ মোটরসাইকেলের রোডশোর মাধ্যমে গনিপুরে পৌঁছান তিনি এবং কাজিহাটা মোড় থেকে গনসংযোগ শুরু করেন। এসময় শত শত কর্মী ও সমর্থক তার সঙ্গে যোগ দেন।

ডাঃ আব্দুল বারী সাধারণ ভোটার, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এসময় নিজের জন্য দোয়া ও সমর্থন চান তিনি এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোর্তজা, উপজেলা যুব বিভাগের সভাপতি তোফাজ্জল হোসেন, সেক্রেটারি গোলাম রাব্বানী সান্টু, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গনিপুর ইউনিয়নের আমীর মাহবুবুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াহাব,সেক্রেটারি মহসিন আলী, বাসুপাড়া ইউনিয়নের আমীর মাওলানা মাইনুল ইসলাম, সেক্রেটারি সহঃ অধ্যাপক আতাউর রহমান, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, ভবানীগঞ্জ পৌর ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমেদ,গনিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি তৈমুর রহমান , সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ, আঃ রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31