IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গত বুধবার(১০-০৯-২০২৫) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ.চাল.ডাল ও পরিধেয় বস্ত্র দিয়ে সহায়তা করে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। ক্ষতিগ্রস্তরা হলেন- মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮)।

বৃহসপতিবার (১১-০৯-২০২৫) স্থানীয় নেতা কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্থ ওই পরিবারদের নগদ ২০ হাজার টাকা,৩০ কেজি ওজনের ৬বস্তা চাল,৯কেজি ডালসহ পরিধেয় বস্ত্র প্রদান করেন। উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু প্রমুখ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(১০সেপ্টেম্বর’২৫) দুপুরের পর বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ও চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলামের নের্তৃত্বে ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র্রণ করতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেবে ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বেশি দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

অপরদিকে ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক তাদের সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে ঢেউটিন ছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন ইউএনও। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31