IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ সানি আহম্মেদ (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। এসময় মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভিকটিম সানি আহম্মেদ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা এবং বাগবাড়ী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি তার বন্ধু মোঃ দুলাল বাবু (২৯) ও মোঃ সোহেল রানা (২৭)-এর সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাগবাড়ী ফিল্ড বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ৮-৯ জন তাদের গতিরোধ করে। এসময় জোরপূর্বক সানিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায় দুর্বৃত্তরা। সঙ্গে থাকা দুলাল ও সোহেল দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এসময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০) জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন— ১। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), পিতা-মোঃ নাসির উদ্দিন ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ আঃ মালেক ৪। মোঃ রাজু (২৩), পিতা-মৃত নাজেল ৫। মোঃ রাজু হোসেন (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম (সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধার পরিশোধ না করাকে কেন্দ্র করে সানি আহম্মেদ ও অপহরণকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31