IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জাতীয় কন্যা শিশু দিবস,নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে পাশে থাকব-ইউএনও

বাঘায় জাতীয় কন্যা শিশু দিবস,নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে পাশে থাকব-ইউএনও

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতি বছরের ন্যায় রাজশাহীর বাঘায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করাসহ ইতিবাচক মনোভাব তৈরিতে জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, একটা রাষ্ট্রে একজন শিশু কী হতে চাইবে, তা সে নির্ধারণ করে থাকে সেই রাষ্ট্র ও সমাজের পুরস্কার ও তিরস্কার প্রাপ্তদের দেখে। পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিটি স্তরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামষ্টিক করণীয় ও বর্জনীয় নির্ধারিত হয়। লিঙ্গবৈষম্যের অবসান ঘটিয়ে, প্রতিটি কন্যা শিশুকে আমরা আমাদের শক্তি ও গর্ব হিসেবে গ্রহণ করব। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের নেতৃত্বের বিকাশে আমরা সকলে মিলে কাজ করব।” এবারের প্রতিপাদ্য ছিল-‘ আমি কণ্যা শিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।

বুধবার(০৮-১০-২০২৫)বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্র্মকর্তার কার্যালয় ,উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে।
সকাল ১০ টায় র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলায়াত করেন হাফেজ মাহুদ হাসান। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,স্বাগত বক্তব্যকালে অনুষ্ঠানের সভাপতি মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার বলেন, যেকোনো কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র সৃষ্টির জন্য নারী পুরুষের অবদান অনস্বীকার্য। লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিবছর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়।

বিশেষ অতিথি- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি বলেন,একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যাশিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করি, আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে উৎসাহিত করি।

প্রধান অতিথি-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,এই দিবসের উদ্দেশ্য হলো কন্যাশিশুদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের সক্ষমতা ও নেতৃত্বের বিকাশকে উৎসাহিত করা, যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করবে।

একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কন্যা শিশুদের সফল নেতৃত্ব বিকাশে বিনিয়োগ এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিটি কন্যা শিশু তাদের প্রাপ্য সম্মান, ভালোবাসা এবং সমান সুযোগ পাবে। আমরা কন্যাশিশুদের উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদের পাশে থাকব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সমাজ সেবা অফিসার মাসুদ রানা,আলপনা ইয়াসমিন,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,শিক্ষার্থী মায়মুনা নুর,নাফিজা নেওয়াল । ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31