ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর (বুধবার) হরিতকীডাঙ্গা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কর্মীবান্ধব নেতা আলহাজ্ব মো. হানজালা।
বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম কবির মিল্টন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেওয়ান মোসাদ্দেকুল ইসলাম, যুবদল নেতা রুবেল হোসেন রতন ও মনসুর আলম, ছাত্র নেতা রুমন, ধামইরহাট এম এম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তাগণ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানা।


