IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সাংবাদিক রাজুর ওপর হামলা, থানায় অভিযোগ

তানোরে সাংবাদিক রাজুর ওপর হামলা, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে তরুণ এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চারজন নামধারী প্রতিবেশিরা এ হামলা চালায়। এসময় আহত অবস্থায় সাংবাদিক রাজু আহম্মেদকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়।

এঘটনায় সাংবাদিক রাজু আহম্মেদ বাদি হয়ে রোববার রাতে চারজনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউপির কৃষ্ণপুর গ্রামে। পিতার নাম আমিনুল ইসলাম। রাজু দৈনিক খবর কন্ঠঃ পত্রিকার তানোর রাজশাহী ও তানোর মডেল প্রেসক্লাবের সাংঠনিক সম্পাদক। উপজেলার কামারগাঁ ইউপির কৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সাংবাদিক রাজুর মাতা মোসা. রাসেদা বেগম (৫০) রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে আসার সময় পরে বাড়িতে ফিরে আসার পথে একই গ্রামের বাসিন্দা মৃত তাজির উদ্দিনের পুত্র হারুন আলী (৩২), তার স্ত্রী সাম্মি খাতুন (২৮), মামুন আলীর পুত্র মাইনুল (২৩) ও তাজির উদ্দিনের পুত্র মোহাম্মাদ শুভ (২০) পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালাগালাজ করে মারার জন্য তেড়ে আসে। এসময় প্রাণের ভয়ে রাজুর মা রাসেদা বেগম পালিয়ে রক্ষা পাই। এঘটনার ঘন্টা খানেক পরে সাংবাদিক রাজু পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাবার পথে অতর্কিতভাবে হামলা চালায় বিবাদীরা। এতে গুরুতর আহত আহত হন সাংবাদিক রাজু। এসময় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেন। এনিয়ে সাংবাদিক রাজু বাদি হয়ে চারজন নামধারী ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে সাংবাদিক রাজু আহম্মেদ জানান, বিবাদী প্রতিবেশি হারুন, সাম্মি, মাইনুল ও মোহাম্মাদ শুভর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে বিভিন্ন কারণে অকারণে শত্রুতা করে আসছে। ঘটনার দিন তিনি কোন কিছু বুঝে উঠার আগেই তার ওপর অতর্কিত হামলা করে মারধর শুরু করে। পরে মাটিতে ফেলে হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করে ও সবকিছু কেড়ে নেয়।

অভিযুক্ত হারুন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন- রাজুর সাথে তাদের পারিবারিক শত্রুতা রয়েছে। কি জন্য শত্রুতা রয়েছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যায় তিনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, রাজুর ওপর হামলার ঘটনা দেখেছি। তবে কি কারণে হামলা হয়েছে তা বলতে পারেনি কেউ।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজনীন আক্তার বলেন, সাংবাদিক রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। একারণে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাক্ষেপে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31