IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএডিসি’র সার ডিলাররা। বুধবার দুপুরে জেলা শহরের রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ সোহেল।

এ সময় তিনি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা অত্যন্ত সময়োপযোগী করে প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা বাস্তবায়ন করা হলে বিএডিসি ও বিসিআইসি’র ডিলারদের মধ্যে সারের সুষম বরাদ্দ হবে। এতে করে মাঠ পর্যায়ে সার নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয় তার অবসান ঘটবে।

সংবাদ সম্মেলনে সারের বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়, ৩০ বছর আগে সার বিক্রি করে ডিলাররা যে কমিশন পেতেন, এখনও সে হারেই কমিশন পাচ্ছেন। অথচ এ সময়ের মধ্যে পরিবহন খরচ, গুদাম ভাড়া, কর্মচারীর পারিশ্রমিকসহ সবখাতেই ব্যয় বেড়েছে কয়েকগুন। কমিশন বাড়ানো না হলে ডিলাররা দুর্নীতিতে উৎসাহিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আসাদুজ্জামান বাবু, মতিউর রহমানসহ অন্যরা।

এর আগে, গত ১৯ অক্টোবর নতুন নীতিমালা প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। তারও আগে সংবাদ সম্মেলনে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবি জানায় বিএফএ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31