IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাণীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন রেজু

রাণীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন রেজু

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠাম মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ‍্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন নওগাঁ-৬ ( রাণীনগর-আত্রাই) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত‍্যাশী, নওগাঁ জেলা বিএনপির সাবেক আহবায়ক( ভারপ্রাপ্ত), আত্রাই উপজেলা বিএনপি সভাপতি ও ২০২০ সালের রাণীনগর-আত্রাই আসনের উপ-নির্বাচন প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ‍্যা পর্যন্ত নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারসহ পথে পথে লিফলেট বিতরণ শুরু হয়। বিতরণের সময় নেতা- কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকাকে মুখরিত করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন। এসময় তিনি জনগণকে ৩১দফা মনোযোগসহকারে পড়ার আহবান জানান।

তিনি আরো বলেন, ” ৩১দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচী নয়, এটি জনগণের মুক্তির রুপরেখা। রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বত:স্ফুর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিএনপি যে ৩১দফা কর্মসূচী ঘোষনা করেছে, তা বাস্তবায়ন হলে দেশের প্রতিটি নাগরিক ন‍্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামীলীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দূর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।

তিনি আরো বলেল, ” দেশের প্রকৃত উন্নয়নের জন‍‍্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন‍্য জনগণকে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী, সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, রাণীনগর উপজেলা যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক তারেক পিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী হারুন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সিরাজ-এ-আলম, কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মন্ডল,একডালা ইউনিয়ন সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালীগ্রাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, একডালা ইউনিয়ন যুবনেতা সবুজ, শাহিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31