IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারার গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগমারার গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বাগমারার হাটগাঙ্গোপাড়ায় বিএম (কারিগরি) কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, হাট গাঙ্গাপাড়া বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম,

চিকিৎসা শেষে ডা. আব্দুল বারী বলেন, “গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। তাই এই ধরনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে।”

স্থানীয়রা জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও তারা এই উদ্যোগের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন।

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। দিন ব্যাপী বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31