IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় হত্যা মামলার রায় পূর্নঃ বিবেচনার দাবী জানিয়েছেন মৃত্যুদ্বন্ড প্রাপ্ত বিএনপি’র নেতা মাহাবুর রশীদ রেন্টুর পরিবার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার মুক্তির দাবী জানিয়েছেন রেন্টুর মেয়ে আইন বিভাগে অনার্স পড়–য়া যারীন তাসনিম রাহী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহী বলেন, আমার বাবা বিএনপি করার অপরাধে আ’লীগের দোসরদের চক্রান্তমূলক হত্যা মামলার আসামী হয়েছেন। আমাদেরকে এতিম বানিয়ে আ’লীগের দোসররা এখন অনেকটাই ভাল আছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তৎকালীন ২০১০ সালে বাগমারার রাজু হত্যার রায়ে আমার বাবা সহ ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। রাজশাহীতে হত্যা কান্ডের ঘটনা ঘটলেও ওই মামলায় আমার বাবাকে মিথ্যা ভাবে আসামী করা হয়। সম্পৃক্ততা না থাকলেও তার নাম আসে ওই হত্যা মামলায়। ওই মামলায় রাজনৈতিক চিন্তা ধারায় পরিকল্পিত ভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির আসামী হওয়ায় বর্তমানে আমার বাবাকে কনডেম সেলে রাখা হয়েছে। দীর্ঘদিন কনডেম সেলে থাকার কারনে তিনি অত্যান্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাই তারা আদালতের রায়টি পূর্ণঃ বিবেচনা করে রাজু হত্যা মামলা থেকে রেন্টুর নাম প্রত্যাহারের দাবী জানান।

রাহী তার লিখিত বক্তব্যে বাগমারা উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করেন, তার বাবা মাহাবুর রশীদ রেন্টুর কি বিএনপি’র রাজনীতি করা অপরাধ ছিল? দলের দুঃসময়ে তার দলের প্রতি দায়ীত্ব অবদান সবই কি বাগমারার বিএনপি ভুলে গেছে? তাই আমি সন্তান হিসেবে বাগমারার বিএনপি’র শীর্ষ নেতাদের প্রতি আমার বাবার মুক্তির জন্য সহযোগীতা কামনা করি। তিনি বলেন, বাবা তাদের পাশে না থাকার কারনে তাদের পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে।

তার মা একজন স্কুল শিক্ষক, তিনি যে পরিমান বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো ও আমাদের পড়াশোনার খরচ মোটেই চলে না। তাই তিনি বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে তার বাবার মুক্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে যারীন তাহসিম রাহী ছাড়া উপস্থিত ছিলেন তার মা স্কুল শিক্ষক সৈয়দা দিলরুবা আফরোজ সুইটি, ছোট বোন সাদিয়া তাহমিন মাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31