IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আ’লীগ ও ছাত্রলীগ কর্তৃক লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আ’লীগ ও ছাত্রলীগ কর্তৃক লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগের লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতে ইসলামী বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই জামায়াতের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা শিশু শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ভবানীগঞ্জ জিরো পয়েন্ট হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহারী অধ্যাপক অহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী পশ্বিম জেলা শাখার নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত নায়েবে আমীর ও আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইব্রাহীম হোসেন, শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের সভাপতি আশিকুর রহমান আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। সেদিন শুধু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাত হতে পারে না। নৃশংসভাবে খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31