IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব

জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ব্যাংকে ২০লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

আজ বুধবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান এর আদালতে আইনজীবীর মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জামিন লাভ করেন তিনি।

এর আগে আওয়ামী লীগের দোষর খ্যাত হাম্মাদ আলীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারদান্ড, একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, ২১অক্টোবর আদালতের দেয়া রায়ের আলোকে আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আদালতে উপস্থিত হয়ে ২০লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপীলের শর্তে তাকে জামিন প্রদান করেন।

এদিকে জামিন লাভের পর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোষর বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সাথে জমিজমা কেনোবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেয়া হয়। পরে তাকে সমূদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন তালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানীমূলখ মামলা করে।

তিনি আরও বলেন, তার দেয়া চেকগুলো ফেরতের জন্য ইতিপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামরঅর তিনি গ্রেফতারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। রফিকুল ইসলাম দাবি করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোষর হাম্মাদ আলীকে দলেরই কতিপয় নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাকে ফাঁসানোর চক্রান্ত করে যাচ্ছে।

#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31