IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের একটি মামলাকে ‘সাজানো ও মিথ্যা’ দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শিশইল গ্রামের মসলেম উদ্দিন, ইমরান হোসেন, মুনসুরা বিবি ও আব্দুস সাত্তারসহ অনেকে। বক্তারা বলেন, মামলার বাদী শিশইল গ্রামের আব্দুর রউফ এলাকায় চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোবাইলফোন ও ছাগল চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।

তারা অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে একই গ্রামের উজ্জল হোসেনের ক্ষেত থেকে মরিচ চুরির সময় আব্দুর রউফকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এরপর ঘটনাটিকে ভিন্নখাতে নিতে আব্দুর রউফকে রাতেই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরদিন উজ্জল হোসেন ও আব্দুল হাকিমের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মাদকসেবনে বাধা দেওয়ায় মারধর, হত্যাচেষ্টা, স্বর্ণের চেইন ও ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ইমরান হোসেন বলেন, ‘একটি সাজানো ঘটনায় নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বক্তা মসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘পুলিশ তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করে ওই রাতেই আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়।’
পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘আব্দুর রউফ মরিচ চুরির সময় ধরা পড়েছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ যথাযথ তদন্ত ছাড়াই মামলা নিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করেছে।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘তদন্ত ছাড়া মামলা রেকর্ড করার প্রশ্নই আসে না। ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই সুজন খানকে। তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31