IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> টপ নিউজ >> কৃষি >> রোপা আমন ধান এখন পানির নিচে দিশেহারা রায়গঞ্জের কৃষকেরা

রোপা আমন ধান এখন পানির নিচে দিশেহারা রায়গঞ্জের কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : মৌসুমি বৃষ্টিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। অবিরাম বৃষ্টিতে মাঠের পর মাঠ পানিতে ডুবে থাকায় ঘরে তোলার আগেই নষ্ট হচ্ছে রোপা আমন ধান। এতে হতাশায় পড়েছেন উপজেলার হাজারো কৃষক।গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধামাইনগর, সোনাখাড়া, চান্দাইকোনা, ধানগড়া, পাঙ্গাসী, ব্রহ্মগাছা, নলকা, ঘুড়কা ও ধুবিল ইউনিয়নের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে।

অনেক জায়গায় ধানগাছ পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে, এভাবে থাকলে ধান গাছের গোড়ায় পচন ধরতে শুরু করবে। কৃষকরা জানান, ধান কাটা শুরু করার প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ মৌসুমি বৃষ্টিতে সব মাঠ পানির নিচে চলে গেছে। এতে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

উপজেলার পাঙ্গাসী গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, “ধান পেকে গেছে, এখন কাটার সময়। কিন্তু মাঠে পানি জমে গেছে। ধান কাটা তো দূরের কথা, মাঠে ঢোকাই যাচ্ছে না।” একই এলাকার কৃষক মো. আবদুল করিম, বলেন, “বৃষ্টি আর জোয়ারে ফসল ডুবে গেছে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে ধানগাছ পচে যাবে, পুরো বছরের পরিশ্রম শেষ।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, চলমান মৌসুমি বৃষ্টিতে প্রতিটি ইউনিয়নে রোপা আমন ক্ষতির ঝুঁকিতে রয়েছে। তবে ক্ষতির পরিমান পানি নেমে গেলে বোঝা যাবে। পানির নিচে থাকা ধানগাছ বেশি দিন টিকবে না।উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, “এই সময়ে বৃষ্টি আমনের জন্য ক্ষতিকর। আমরা মাঠ পর্যায়ে নজর রাখছি।

পানি দ্রুত সরে গেলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।”এদিকে, টানা বৃষ্টিতে গ্রামীণ সড়ক ও হাটবাজারেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফসল পরিবহন ব্যাহত হওয়ায় কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না। অনেকে বাধ্য হয়ে কাটার আগেই ক্ষেতে দাঁড়ানো ধান বিক্রির চিন্তা করছেন। স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ ও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যেন মৌসুমি এই বৃষ্টিতে তাদের বছরের পরিশ্রম যেনো পুরোপুরি নষ্ট না হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031