IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু
Home >> টপ নিউজ >> কৃষি >> নন্দীগ্রামে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, রবি শস্য চাষ নিয়ে শংঙ্কা

নন্দীগ্রামে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, রবি শস্য চাষ নিয়ে শংঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বগুড়ার নন্দীগ্রামে টানা চর দিনের বৃষ্টি ও বাতাসে চলতি মৌসুমের আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। বুধবার দুপুর থেকে শুরু হয় এ বৃষ্টি। পাকা ও আধাপাকা ধান ঘরে তোলার আগমুহূর্তে ধান নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এছাড়া রবি মৌসুমে আলু ও সরিষা চাষের জন্য কৃষক যে প্রস্তুতি নিচ্ছিল তা এখন ভেস্তে যেতে বসেছে। নুয়ে পড়া ধান ক্ষতির হাত থেকে বাঁচতে যত তারাতাড়ি সম্ভব জমি থেকে পানি বের করে দেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি অফিস। কৃষি অফিস আরো জানায়, নন্দীগ্রাম উপজেলায় এখন পর্যন্ত ৩০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৯ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর চেয়েও বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। রবি মৌসুমের জন্য এ উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫শ হেক্টর, সরিষা ৭ হাজার ৫শ হেক্টর, পেঁয়াজ ৪৫ হেক্টর ও অন্যান্য শাকসবজি ২৮০ হেক্টর জমিতে।

উপজেলার হাটলাল গ্রামের কৃষক মিনহাজুর রহমান হাবিব বলেন, এখন ধান কাটা মাড়াইয়ের সময়। পাকা ধানের জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে, ফলন কমে যেতে পারে। চার দিনের বৃষ্টিতে পাকা ধান শুয়ে পরে ক্ষতি শুরু হয়েছে। এর ওপর আরো বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ বেশি হতে থাকবে।

দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, আমার আট বিঘা জমির ধান পেকে গেছে। বৃষ্টিতে ধান শুয়ে পরেছে। জমিতে হাঁটু ওপর পানি। ভাবছিলাম দুই বিঘা জমি আলু ও পাঁচ বিঘা সরিষা বুনবো। এখন জমিতে যে পানি বেঁধে গেছে তাতে মনে হয় না রবি শস্য করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, যে জমির ধান নুয়ে পড়েছে সে জমির পানি যত তারাতাড়ি সম্ভব বেড় করে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্ভব হলে চার-পাঁচটি গোছা একত্রিত করে বেঁধে দিতে হবে। বৃষ্টি যদি আর না হয় তাহলে কৃষকের তেমন ক্ষতি হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031