IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তিন দশকের শিক্ষকতা শেষে অবসরে সামসুল হক স্যার

তিন দশকের শিক্ষকতা শেষে অবসরে সামসুল হক স্যার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দীর্ঘ প্রায় ৩৫ বছরের শিক্ষকতার কর্মজীবন শেষে অবসর গ্রহণ করলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়ীয়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাম্মদ সামসুল হক। গত ৩০ অক্টোবর তিনি ৩৪ বছর ১০ মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর চোখে তখন প্রিয় শিক্ষককে হারানোর বেদনা, আর মুখে ছিল ভালোবাসার শব্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আনজুমান আরা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, খালেদা আক্তার, পলাশ আহমেদ, শারমিন আক্তার, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মশিউর রহমান বলেন, “মহাম্মদ সামসুল হক ছিলেন অত্যন্ত পরিশ্রমী, সৎ ও নিবেদিত প্রাণ শিক্ষক। তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশে এসেছে দৃশ্যমান উন্নতি। শুধু পাঠদানে নয়, শিক্ষার্থীদের চরিত্র গঠনে তিনি ছিলেন এক আদর্শ দৃষ্টান্ত। প্রাথমিক শিক্ষায় তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আনজুমান আরা বেগম বলেন, “স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, আমাদের জন্য তিনি ছিলেন এক পথ প্রদর্শক। তার ধৈর্য, সহমর্মিতা ও পেশার প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তার শূন্যতা সহজে পূরণ হবে না।”

অন্যান্য শিক্ষক ও এলাকার ব্যক্তিবর্গ বলেন, “তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল মানুষ। সমাজে শিক্ষার আলো ছড়াতে আজীবন কাজ করেছেন। এলাকার বহু প্রাক্তন শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, যা তার শিক্ষাদানের সফলতারই প্রতিফলন।”

শিক্ষার্থীরা বলেন, “স্যার আমাদের শুধু বইয়ের পাঠ নয়, জীবনের পাঠও শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয়। আমরা তাকে কখনও ভুলব না।”
আয়োজনে বিদায়ী শিক্ষক মহাম্মদ সামসুল হক বলেন, “এই বিদ্যালয় আমার পরিবার। জীবনের সিংহভাগ সময় আমি কাটিয়েছি এই বিদ্যালয়ের প্রাঙ্গণে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও। আমি চাই, আমার শিক্ষার্থীরা সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক, এটিই আমার জীবনের প্রকৃত সার্থকতা।”

১৯৯০ সালের ১৩ ডিসেম্বর কুশাবাড়ীয়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন মহাম্মদ সামসুল হক। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমতায় তিনি সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের নৈতিক বিকাশে তিনি নিয়মিত লেখালেখিও করেন বিভিন্ন পত্র-পত্রিকায়।

স্থানীয়রা জানান, শিক্ষা ক্ষেত্রে তার অবদান এ অঞ্চলে স্মরণীয় হয়ে থাকবে। সমাজে তিনি ছিলেন একজন আলোকিত মানুষ, যার আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31