ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে পুনরায় মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ আমিনুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তার প্রধান নির্বাচনী এলাকা গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক কাউন্সিলর আশরাফুল হক , রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ প্রমুখ।
সভায় আগামী নির্বাচনে সকল নেতাকর্মীকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়।


