IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চাঁদাবাজির কোনো স্থান বিএনপিতে দেব না-মাসুদ রানা প্রধান

চাঁদাবাজির কোনো স্থান বিএনপিতে দেব না-মাসুদ রানা প্রধান

ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : ঢাকা থেকে এলাকায় ফেরার পথে জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় তাকে বরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার সময় মাসুদ রানা প্রধান ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে তিনি জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ফুলেল মালা পরিয়ে তাকে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান মোহাম্মদ উজ্জ্বল, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এটিএম শাহ নেওয়াজ কবির শুভ্র প্রমুখ।

নেতাকর্মীরা প্রায় ১ হাজার মোটরসাইকেল, ২০টির বেশি মাইক্রোবাস ও প্রাইভেটকারের বিশাল বহর নিয়ে মাসুদ রানা প্রধান জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা দেন। তার গাড়িবহর জয়পুরহাটে প্রবেশ করলে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা স্লোগান ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

দলীয় নেতারা বলেন, সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের যোগ্য উত্তরসূরি হিসেবে মাসুদ রানা প্রধানের প্রতি দলের নেতাকর্মীরা আস্থাশীল ও উদ্দীপ্ত। আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে, দলীয় গ্রুপিং না করে সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে।

মাসুদ রানা প্রধান জয়পুরহাটে প্রবেশের পর নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে যান এবং সেখানে বক্তব্য দেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত এমপি মোজাহার আলী প্রধান, জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

আবেগঘন কণ্ঠে মাসুদ রানা প্রধান বলেন, আমি অনেক জায়গায় বক্তব্য দিতে গিয়ে অনেক কথা বলেছি। যদি কোথাও ভুল-ক্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। গত ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমার বাবা হজ করতে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে কারাগারে বন্দি করা হয়েছিল। অনেক কষ্ট, অনেক দুঃখ। ওই সময়ে আমরা অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই পঙ্গু হয়েছে।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, এই জয়পুরহাটকে শান্তির জয়পুরহাট করতে চাই। এরজন্য সহযোগিতা চাই। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি চাই না। চাঁদাবাজির কোনো স্থান বিএনপিতে দেব না, ইনশাল্লাহ্। আজকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার যোগ্য হয়তো আমি নই। এই ঋণ সর্বোচ্চটা দিয়ে শোধ করার চেষ্টা করবো। আমি জয়পুরহাটবাসীর উন্নয়ন করতে চাই, কাজ করতে চাই। জয়পুরহাটকে শান্তির আবাস করতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31