IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপতানোরে সাংবাদিক টিপুর মাতার মৃত্যুতে শোকচাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারাগোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালতবাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: ১১ মামলায় জরিমানা ১৪,৯০০ টাকাবাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোবাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহতরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকনিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২
Home >> টপ নিউজ >> খেলা >> বাঁচা মরার লড়াইয়ের আগে ইন্টার মিয়ামির বড় দুঃসংবাদ

বাঁচা মরার লড়াইয়ের আগে ইন্টার মিয়ামির বড় দুঃসংবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : মেজর লিগ সকার–এমএলএস কাপের পরের রাউন্ডে যেতে হলে ন্যাশভিলকে পরের ম্যাচে হারাতেই হবে। হেরে বসলেই বিদায় নিতে হবে এবারের মতো। এমন পরিস্থিতিতে এসে বড় এক দুঃসংবাদ পেল ইন্টার মিয়ামি।

তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। গত সপ্তাহে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মারায় এই শাস্তি পান উরুগুইয়ান এই স্ট্রাইকার।

বুধবার এমএলএসের শৃঙ্খলা কমিটি জানায়, ন্যাশভিলের বিপক্ষে মিয়ামির ২-১ ব্যবধানে হারের ম্যাচে ৭১তম মিনিটে সহিংস আচরণের কারণে সুয়ারেজকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

সুয়ারেজ সবশেষ ম্যাচে মাঠে ন্যাশভিল ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মারেন, পরে তিনি মাটিতে পড়ে যান। এর জন্যই এমএলএসের পক্ষ থেকে তাকে ‘সহিংস আচরণে জড়িত’ হিসেবে অভিযুক্ত করা হয়।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি চলতি মৌসুমে দ্বিতীয় নিষেধাজ্ঞা। এর আগে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুথু ছোড়ার ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

শনিবার ন্যাশভিলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ামির জয় ছাড়া উপায় নেই। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন না সুয়ারেজ।

সুয়ারেজ না থাকায় আবারও দলের ভরসা লিওনেল মেসি। এমএলএস গোল্ডেন বুটজয়ী এই আর্জেন্টাইন তারকা সুয়ারেজের আগের নিষেধাজ্ঞার সময় তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন। এবারও মিয়ামির ভাগ্য নির্ভর করবে তার পায়ের জাদুর ওপর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031