IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন আকরাম আলী প্রামাণিক দুলাল, তয়েজ উদ্দিন প্রামাণিক, আব্দুল বারী মোল্লা, এমদাদুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এতে নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়। তবে এটি প্রাথমিক মনোনয়ন হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এ আসনে বিএনপির ক্লিন ইমেজের নেতা প্রকৌশলী আক্কাস আলী মোল্লাকে মনোনয়ন দেওয়া হলে দলের পক্ষে বিজয় নিশ্চিত হবে।

বক্তা আকরাম আলী প্রামাণিক দুলাল বলেন, ‘প্রকৌশলী আক্কাস আলী মোল্লা বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ১৯৭৫ সাল থেকে তিনি দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাকে মনোনয়ন দিলে হারানো আসনটি পুনরুদ্ধার সম্ভব হবে।’

মানববন্ধনে বক্তারা দলীয় হাইকমান্ডের প্রতি এ দাবি বিবেচনার আহবান জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31