IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি: মিলন

শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি: মিলন

ধূমকেতু প্রতিবেদক : ২০২৬ সালের বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ধানের প্রার্থী তিনি। তিনি নিজে নিজে প্রার্থী ঘোষনা করেরনি। তাঁকে বিএনপি চেযারপার্ষন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে একটি কুচক্রি মহল নানা মিথ্যাচার করছে। তারা বলছে আমি নাকী বহিরাগত। আমি বহিরাগত নই। পবার এই গহমাবোমায় আমার নারী পোঁতা রয়েছে। কারন এখানে আমার নানার বাড়ি বলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

বুধবার পবার হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গহমাবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতা মূলক প্রচারণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষে কর্মী সভায় তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দল। এই দল দীর্ঘ সতের বছর স্বৈরাচার হাসিনাকে বিতারিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে আসছে। এই আন্দোলনের কারনে খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা এবং শত শত নেতৃবৃন্দকে গুম করেছে। পাঁচ লক্ষ মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে এই সকল মামলায় ফাঁসিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, আমারা এই সতের বছরে গায়েবী মামলা, হয়রানীমুলক মামলা ও বাড়িতে ঘুমিয়ে থাকলেও তার নামে গুম মামলা হয়েছে। এগুলো আমরা শুনেছি। রাস্তায় বের হলেই পুলিশ পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বলতো এইতো মাদকদ্রব্য পাওয়া গেছে দে মামলা। কিন্তু এখন তার পরিবর্তন হয়েছে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছে। সেখান থেকে এখন দেশকে অস্থিতিশীল করার লক্ষে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা একেবারে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আর কোনদিন দেশে আসবেন না বলে জানান মিলন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান যেমন স্বাধীনতা যুদ্ধের সময় পালিয়ে পাকিস্তানে যেয়ে আরামে বসেছিলেন, তেমনি তার মেয়ে হাসিনার একবার নয় এবার দিয়ে তিনবার পালালো। কিন্তু আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকবার চেষ্টা করেছে দেশ থেকে বিতারিত করতে। ওয়ান-ইলেভেন এর সময়ে বার বার তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিয়েছে। না গেলে তাঁর সন্তানদের হত্যা করার হুমকিও দিয়েছে সে সময়ে। কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন তাঁর সন্তান মাত্র দুইটি নয়। দেশের সকল মানুষ তাঁর সন্তান। তাদের ছেড়ে এ দেশ থেকে তিনি কোথাও যাবেন না।

তিনি দেশ ছেড়ে না যাওয়ায় তাঁর দুই পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ও আরাফাত রহমান কোকোকে আটক করে নির্মম নির্যাতন করে গুরুতরভাবে অসুস্থ করে ফেলে। সেইসাথে বেগম জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলায় আটক করে প্রহসনের বিচার করে দশ বছরের জেল দেয়া হয়। তিনি সোয়া ছয় বছর একটি কারাগারে একাই ছিলেন বলে জানান তিনি। নির্যাতনে কারনে আরাফাত রহমান কোকো চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন এবং তারেক রহমান এখনো চিকিৎাসর জণ্য লন্ডনে আছেন। এ মাসেই তিনি দেশে ফিরবেন বলে উল্লেখ করেনি তিনি। বেগম জিয়া জেল থেকে অসুস্থ হয়ে পড়েন। এখনো তিনি অসুস্থ। ছয়বার তিনি গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন।

হরিপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান এবং পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য সালাহ উদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য রুহুল আমিন, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা, হরিপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31