IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নারী নেত্রীকে নির্যাতন করার প্রতিবাদে রাজশাহীতে হরিয়ান বিএনপির সংবাদ সম্মেলন

নারী নেত্রীকে নির্যাতন করার প্রতিবাদে রাজশাহীতে হরিয়ান বিএনপির সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতা এবং শারীরিক নিপীড়নের প্রতিবাদে পবা-মোহনপুরের সাধারণ জনগণের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করা হয়। রাজশাহী মহানগরীর অলকার মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন বিএনপির আহবায়ক মজিবুর রহমান।

পবার হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, হরিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদশা মিয়া, ভূক্তভোগি মহিলা দল নেত্রী নিলুফা ইয়াসমিন ও নুরবানুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে নিলুফা ইয়াসমিন এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। তিনি উল্লেখ করেন নিলুফা ও তার বোন নিজ এলাকা হরিয়ান ইউনিয়নের আশরাফ এর মোড় সহ অন্যান্য স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেন। প্রচারণা শেষে তারা আশরাফ এর মোড়ে গাড়ি থেকে নেমে ছেলের জন্য খাবার কিনতে গেলে বিএনপিন নেতা রজব আলী তাকে ডাকেন এবং কথা বলতে থাকেন।

এমন সময়ে পবার উপজেলার হরিয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ক্রস ফায়ারের আসামী নূরুল ইসলাম মঙ্গলবার (১১ নভেম্বর) মসজিদ থেকে নামাজ আদায় করে বেড়িয়ে এসে হঠাৎ করে ধানের শীষের প্রার্তীকের প্রার্থীকে গালিগালাজ শুরু করেন। তিনি শুনতে পেয়ে তার সাথে থাকা বোন নুরবানু এর প্রতিবাদ করতে গেলে নূরুল তার পায়ের চামড়ার স্যান্ডেল খুলে তাদের দুইবোনকে মারপিট শুরু করেন। তার বোন নুরবানুকে ঘারে আঘাত করেন। এ সময়ে জনগণ এসে তাকে উদ্ধার করে রাস্তায় তুলে দিলে নূরুল দৌড়ে এসে তার পেটে আবারও লাথি মারেন । সেইসাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

তিনি আরো উল্লেখ করেন নূরুল তাকে জামায়াতে ইসলামীর হয়ে ভোট করার কথা বলেন। তিনি অস্বীকার করে বলেন, বিএনপি হয়ে কাজ করছিছেন। তিনি একজন বিএনপির কর্মী। তিনি কেন জামায়াতের ভোট করবেন । এই কথা শোনার পরে নূরুল ইসলাম ক্ষীপ্ত হয়ে এই কান্ডগুলো করেন। সেইসাথে বলতে থাকেন নির্বাচনে জামায়াত বিজয়ী হলে তোর ধানের শীষের প্রার্থীকে এবং তোদদেরকেও দেখে নেব বলে গালি দিতে থাকেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যেমন এদেশের মানুষের উপরে অমানষিক নির্যাতন করেছে এবং আয়না ঘর বানিয়ে বিএনপি নেতাকর্মীদের অমানবিকভাবে নির্যাতন ও হত্যা করেছে। জামায়াত যদি কোনভাবে নির্বাচনে বিজয়ী হয় তাহলে আওয়ামীলীগের মত আয়না ঘর তৈরী করে দেশের জনগণ ও মা-বোনদের সেই আয়না ঘরে রেখে নির্যাতন করে হত্যা করবে। এজন্য তারা জামায়াতকে বর্জন করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে নিলুফার বোন নূরবানু শংকা করে বলেন, জামায়াতে ইসলামী দল যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের মত নারীদের অস্তিত্ব থাকবেনা। রাতেই যদি জামায়াতকে বিজয়ী ঘোষনা করে তাহলে সকাল থেকেই তারা নির্যাতনের স্বীকার হবেন। জামায়াতকে তারা চাননা বলে উল্লেখ করেন। সেইসাথে তারা পবাবাসী ধানের শীষের প্রার্থীকে গালিগালাজ করার প্রতিবাদ জানান। সেইসাথে তাদেরক একজন পুরুষ মানুষ হয়ে গায়ে হাত দিয়েছে এবং মারপিট করেছে এর সুষ্ঠু বিচার ও নূরুলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। এ নিয়ে কাটাখালী থাানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এদিকে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ। তারা বলেন, নারীদের গায়ে হাত ও নির্যাতন কোনভাবেই মেনে নেয়া হবেনা। বিষয়টি নিয়ে কেন্দ্র পর্যন্ত কাজ করছে। আগামীতে কেন্দ্রীয় ও স্থানীয় ভাবে কঠোর কর্মসূচী দেয়া হবে। সেইসাথে জামায়াতের নেতাকর্মীদের সংযত হওয়ার আহবা্ন জানান তারা। তারা আরো বলেন, দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করা হয়েছে। দেশে আর কোন স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবেনা। শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031