IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী রাগিবের মতবিনিময়

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী রাগিবের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির (ধানের শীষ) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সামাজিকতা পেশা হিসাবে সাংবাদিকতা করেন। মফস্বলের সাংবাদিকরা আর্থিক সুবিধা ছাড়া বা নামমাত্র সুবিধায় কাজ করেন। ওয়েজ বোর্ড অনুসরণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সাংবাদিক বা সাংবাদিকতা উচ্চ শ্রেণির পেশা। একইসাথে সাংবাদিকদের ন্যায্য সুবিধা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

তিনি বলেন, আমার উল্লেখ্যযোগ্য তিনটি লক্ষ্য হলো এই অঞ্চল থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা, বাল্যবিবাহ একেবারে বন্ধ করা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়ন করা।

তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী কমে যাওয়ার কারণ বাল্য বিয়ে এবং ছেলে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ হলো মাদক। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানেও লেখাপাড়ার পরিবেশ সৃষ্টি করা।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আরও বলেন, ‘আমি এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করতে চাই। এ ব্যাপারে আমার অবস্থান শক্ত। এতে যদি আমার রাজনৈতিক ক্ষতিও হয় তাও কোন ছাড় দেবো না।’

আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে এলাকায় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ রাখতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জয়ী করতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বছর ধরে বলে আসছেন, এদেশের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারীদের মূল্য লক্ষ্য যেন দুর্বল সরকার গঠন হয়। ফ্যাসিট হাসিনা সরকার পতনের পরে এই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য হলো দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায় এবং কীভাবে বিএনপি কমানো যায়। এজন্য বিভিন্ন ক্ষেত্রে অপপ্রচার করা হচ্ছে।

রাগিব রউফ চৌধুরী বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের নৈতিক আদর্শ হলো নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের পক্ষে দলের সাথে কাজ করা। আমি বিএনপির প্রার্থী হিসাবে প্রত্যাশা করি যে, আমরা সকলে একসাথে কাজ করবো।

এসময় মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31