IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের ২ দাবি

জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের ২ দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সেই উত্তাল সময়ে ছাত্র-জনতাকে হত্যার হুকুমদাতা হিসাবে সব অপরাধের দায় তার-প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে তা উপস্থাপন করেছে।

পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যাসংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসাবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।

খুনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মামলার পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই’।

উল্লেখ্য, ১৪০০ আন্দোলনকারীকে হত্যা; হত্যায় উসকানি; প্ররোচনা ও নির্দেশদাতা; ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য, ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ, আলামত হিসাবে ৬৯টি অডিও ক্লিপ, ৩টি মোবাইল নম্বরের সিডিআর এবং ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় ১০৫ দিনে। যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন।

আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল-১-এর বিচারক প্যানেল শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। এ রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে। বিশেষ করে জুলাইয়ে নিহত শহীদপরিবার, আহতদের পরিবার ও জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত সব পক্ষই রয়েছে প্রতীক্ষায়। তাদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিগত সাড়ে ১৫ বছরে গুম-খুন, মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচারসহ নানা অভিযোগে পৃথক তদন্ত ও বিচার শুনানি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031