IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ২৯ বছরে জেলখানা ছাড়া সিংড়ার বাহিরে ২৯ দিন কাটাইনি -দাউদার মাহমুদ

২৯ বছরে জেলখানা ছাড়া সিংড়ার বাহিরে ২৯ দিন কাটাইনি -দাউদার মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন- আমি নমিনেশন পাই বা না পাই, এমপি হই বা না হই, আমি কিন্তু সিংড়ার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি দীর্ঘ ২৯ বছর যাবত আপনাদের সহযোগিতায় রাজনীতির বিভিন্ন পদে আছি, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই ২৯ বছরে রাজনৈতিক মামলায় পালিয়ে থাকা ছাড়া ২৯ দিন আমার জীবনে সিংড়ার বাহিরে কাটাইনি। ২৯ দিন যদি সিংড়ার বাহিরে কোথাও কেটে থাকে, তাহলে জেলখানায় কেটেছে।

রোববার রাত ৮টায় শেরকোল বাসস্ট্যান্ডে শেরকোল ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দাউদার মাহমুদ আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান সমতলের মানুষের কথা বলেছেন, পাহাড়ি এলাকার মানুষের কথা, সমুদ্রপাড়ের মানুষের কথা বলেছেন। কৃষক-মজুরের কথা বলেছেন। নারী অধিকারকে গুরুত্ব দিয়েছে। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছে। তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের সকল শ্রেণির মানুষের জন্য।

তিনি আরও বলেন- এই ইউনিয়নে আওয়ামী লীগের হাতুড়ি বাহিনী আমাদের অসংখ্য নেতাকর্মীকে টর্চার সেলে তুলে নিয়ে গিয়ে আহত করেছে, নির্যাতন করেছে। আমরা কিন্তু এখনও কাউকে কিছু বলি নাই। দেশের প্রচলিত আইনে এদের বিচার হবে। এই আসনে একজন প্রার্থীর গ্রীণ সিগন্যালের অপপ্রচারে আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়েছিল।

শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব রাসেল কবির কালামের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম জি মোর্শেদ, আবু আকরাম, আল-আমিন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম সুরুজ্জল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পানু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031