ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনে এডভোকেট শফিকুল হক মিলনকে মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে হুজরীপাড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
র্যালীটি সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দারুশার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এক পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, হুজরীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাইদুল রহমান, বিএনপি নেতা মনজুরুল হক আলম খোকন, বিএনপি নেতা আজিজুল হক ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ লিটন।
আরও উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াদ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা আকবর আলী মোহাম্মদ আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।



