IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ

নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির আয়োজনে, আজ বিকেলে বেগম মহসিন মাদ্রাসা মাঠে নাচোল উপজেলা জামায়াতে ইসলামির আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট’র) এমপি মনোনয়ন প্রার্থী ড. মিজানুর রহমান তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তোমাদের অগ্রীনি ভূমিকা পালন করতে হবে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িপাল্লার প্রতীক দৃশ্যমান করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দলমত নির্বিশেষে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে, ও প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া খুললেই যেন আগে দাঁড়িপাল্লার প্রচার সামনে আসে।

তিনি আরও বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, নতুন বাংলাদেশ গড়তে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ, পৌর জামায়াতে ইসলামির আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমির, ডাঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন । এছাড়াও নাচোল উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি আবু শাহিন, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি নাদিরুল ইসলাম। ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানাসহ নাচোল উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পৌর এলাকসহ বাস্টান্ড মোড়ে দোকানে, দোকানে গণসংযোগ করেন এমপি প্রার্থী মিজানুর রহমান। এসময় নাচোল মধ্য বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচার প্রচারণা উপলক্ষে এক সভা সমাবেশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031