IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবেক এম.পি মো. সামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মী। ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে আসনটির দুই উপজেলার বিএনপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান ফেরদৌস খান, ভিপি আবু তাহের মন্টু, যুবদলের সাবেক আহবায়ক রুহুল আমিন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক যুবদল নেতা আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক আহবায়ক সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, নওগাঁ-২ তথা ধামইরহাট-পত্নীতলা আসনটি বিএনপি সমর্থিত একটি আসন। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে করে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে, একারণে জামায়াত প্রার্থীরা উচ্ছসিত হয়েছে। আমরা দীর্ঘবছর যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি পলাতক সরকারের সময়ে মামলা খেয়েছি, ঘর ছাড়া হয়েছি, আমরা এই আসনে বিএনপিকে উপহার দিতে প্রাথমিক মনোনীত প্রার্থী বদলে নতুন প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন দিতে দলের নিকট উদার্ত আহবান ও জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নওগাঁ-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খাঁনকে। তিন এই আসনে দীর্ঘ তিন বার সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31