IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিক্ষিত ও বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফার বাস্তবায়ন : ব্যারিস্টার ইউসুফ আলী

শিক্ষিত ও বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফার বাস্তবায়ন : ব্যারিস্টার ইউসুফ আলী

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী বলেছেন, শিক্ষাখাতে বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছিলেন চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষত নারী শিক্ষায় তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, তার সুফল এখন দেশের ঘরে ঘরে পৌঁছেছে। মেয়েদের শিক্ষায় ভাতা, উপবৃত্তি, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসারে বিশেষ প্রকল্প এসব ছিল তাঁর দূরদৃষ্টির ফসল। বর্তমান সংকট কাটিয়ে একটি শিক্ষিত, বৈষম্যমুক্ত জাতি গড়তে প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থাওইল স্কুল মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্র মেরামতের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি স্বস্তি পাবে এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত হবে।

রামানন্দ খাজুরা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা বেগমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্টন আলী, মামুন, সাদ্দাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news