IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা

রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া মৎস্যজীবি রজব আলীর পরিবারকে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন।

বুধবার উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রজব আলীর বাড়ির দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনও স্যার নিজে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন।

রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও অসহায়, দু:স্থ্য পরিবারের জন্য আমাদের মানবিক এই সহায়তা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news