IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কল্যাণ চাইলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান চাঁদের

কল্যাণ চাইলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান চাঁদের

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, জাতীয়তাবাদী দল(বিএনপি)’র লোক ১৭ বছর ভোট কেন্দ্রে যাইনি,তারা ভোট কেন্দ্র দেখতেও পাইনি। তাই এবার নির্বাচন নিয়ে কোন চক্রান্ত বিএনপি মেনে নিবেনা। এদেশের মানুষকে নির্বাচন থকে পেছনে সরানো যাবেনা। ভোট নিয়ে যারা চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্য বলেন, প্রধান উপদেষ্টা ইউনুস সরকারকে ভয় দেখালেও বিএনপির কর্মীকে ভয় দেখাবেননা। আমারা জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই।

বৃহসপতিবার (২৭-১১-২০২৫) বিকাল ৪টায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর সভার ওয়ার্ড (৭,৮,৯) বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ । এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নের্তৃত্বে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। যদি দেশের উন্নয়ন চান তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না। তাদের কাছে দেশ নিরাপদ নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক।

সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন ও যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি -বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, শ্রমিক দলের নেতা জহুরুল হক পিন্টু।

বক্তব্যকালে তারা বলেন,তরুনরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন, যুবদল নেতা আহসান মাহমুদ আজমল, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, জুয়েল রানা, মহিলা দলের নেত্রী ফারহানা দিল আফরোজ,সোনিয়া আক্তার শাপলা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news