ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : শেখ হাসিনার নেতৃত্বে জন্ম নিয়ে যারা বিএনপিতে এসে সেদিন ধানের শীষের বিরোধীতা করে নৌকায় ভোট দিতে বলেছিলেন তাদের বিএনপি নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
শনিবার ২৯ নভেম্বর বিকাল ৪টায় পাকশী ও সাহাপুর ইউনিয়নের বিবিসি বাজার,জিগাতলা মোড় ও ফুটো মার্কেটে আয়োজিত পৃথক আলোচনা সভা,দোয়া মাহফিল ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,তৃণমূল বিএনপির প্রবীন নেতা আব্দুস সোবহান,আব্দুর রশিদ সরদার,হুমায়ুন কবীর দুলাল, এডভোকেট সামসুদ্দোহা জামি,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,আমিনুল ইসলাম, রঞ্জু আহমেদ,রঞ্জু মেম্বর সেলিম রেজা আগা,আক্তার মল্লিক,ফজলু মাস্টার, কবীর আহমেদ,মোহাম্মদ আলী কাজল,যুবদলনেতা মাসুদ রানা ইমরান,কামরুল ইসলাম,সাইদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে একটি বিশাল হোন্ডা বহর নিয়ে প্রথমে সাহাপুর ও পাকশী ইউনিযনের জিগাতলা মোড় এলাকায় লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য দেন।এরপর হোন্ডা বহর নিয়ে তিনি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিবিসিবাজারে লিফলেট বিতরণ শেষে অপর পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সব শেষে রুপপুরের ফুটো মার্কেটে লিফলেট বিতরণ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথি পাবনা-৪ আসনের নিরপেক্ষ জরিপের মাধ্যমে যে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, দলের মধ্যে ঐক্য প্রযোজন তাই বিএনপিতে আর কোন কুড়াল সৃষ্টি করতে দেওয়া হবেনা। তিনি বলেন, ৫ আগস্টের পর ঈশ্বরদী-আটঘরিয়ায় যারা চাঁদাবাজি,হাটঘাট দখল,গরুছাগল মুরগীসহ মানুষের সম্পদ লুটপাট করেছে আমাকে দায়িত্ব দেওয়া হলে আমার দলের অপরাধী থাকলেও তাদের বিচার করা হবে। কারণ এদেশে সকল ভাষাভাষি,ধর্মবর্ণ ও রঙের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন সেই কাজটিই করা হবে।


