IMG-LOGO

সোমবার, ২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহতকুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগগো-খাদ্যের বাড়তি দামে দিশেহারা রায়গঞ্জের পশু খামারিরাকুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভবাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারীধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিতফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজারইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশপুঠিয়ার ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আহত ৭ভরণপোষণ বিষয়ে স্বামী ছেলের বিরুদ্ধে মামলা,আমলে নিয়ে সম্মানজনক ব্যবস্থা চালু করা প্রয়োজনইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্তযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় করবে না ইরানজুলাইয়ে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ২০৪নন্দীগ্রামে কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার, বুঝে পায়নি ঘরের দলিল
Home >> টপ নিউজ >> বিনোদন >> ম্রুণালের প্রেমের গুঞ্জন

ম্রুণালের প্রেমের গুঞ্জন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাতাসে কান পাতলেই যেন ভেসে আসে তারকাদের প্রেমের গুঞ্জন। আর তারকা যদি হয় বলিউডের, তাহলে সেই গুঞ্জন দিন দিন আরও জোরালো হতে থাকে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে বলিউডে পা রাখা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে কম কানাঘুষা হয়নি।

কিছুদিন আগে এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুষের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, ক্রিকেট তারকা শ্রেয়াস আইয়ারের প্রেমে মজেছেন অভিনেত্রী। তবে নতুন এই প্রেমের খবর আদৌ সত্যি কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে অনুরাগীদের মনে। কেননা, ম্রুণাল প্রেমের গুঞ্জন নিয়ে তাঁর প্রতিক্রিয়া তুলে ধরছেন হাস্যরসের ছলে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং অভিনেতা ধানুষের সঙ্গে ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে জল্পনায় মেতেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তাদের মনে উঠে এসেছেন নানা প্রশ্ন। অনুরাগীদের জল্পনার মাঝেও সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা গেছে, ম্রুণাল আরাম করে বসে আছেন, আর তাঁর মা মাথায় তেল দিয়ে ম্যাসাজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনা মূল্যে জনসংযোগ, আর আমি বিনা মূল্যের জিনিস ভালোবাসি!’ তিনি যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝাই যায় যে সাম্প্রতিক জল্পনাগুলোর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে শ্রেয়াস আইয়ারের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। রেডিট-এ শুরু হওয়া আলোচনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অন্যান্য প্ল্যাটফর্মে। একইভাবে ম্রুণালের সঙ্গে ধানুষের নাম নিয়েও সমানভাবে গুজব ছড়িয়েছিল। ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।

ধানুষ এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ম্রুণালের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনও নেটিজেনদের নজরে এসেছে। এত কিছুর পরও প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী; বরং অভিনয় ক্যারিয়ারের দিকে মনোযোগ ধরে রেখেছেন তিনি।

ম্রুণালকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সন অব সরদার ২’ সিনেমায়। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন অজয় দেবগণ, রবি কিষণ, সঞ্জয় মিশ্রের মতো আলোচিত অভিনেতারা। সিনেমাটি অনেকের মনোযোগ কেড়েছে। এবার ম্রুণালকে নতুন একটি চরিত্রে দেখা যাবে ‘দো দিওয়ানে শহর মে’ নামে সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী বছর ২০ ফেব্রুয়ারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728