IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> ৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার, বুঝে পায়নি ঘরের দলিল

৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার, বুঝে পায়নি ঘরের দলিল

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর, বদলগাছী : ৮ বছরেও নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত অসহায় ৩০টি পরিবারের ভাগ্যে মিলেনি বিদ্যুতের আলো। পায়নি ঘরের কোন কাগজপত্র বা দলিল। এই আশ্রয়ণ প্রকল্পটি আবস্থিত নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে।

ছোট যমুনা নদীর চড়ের উপর নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পটিতে সন্ধ্যা হলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। চতুর্দিকে শুনশান, ঝিঝি পোকার ডাক, ভয় আর আতঙ্কে তাঁদের কাটে রাত। বিপর্যস্ত জীবন তাঁদের।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে নালুকাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে ৪৮ টি ঘর নির্মান করা হয়। সে সময় প্রাথমিক একটি তালিকা তৈরী করে এই আশ্রয়ণ প্রকল্পে লোক জনকে বসবাস করতে দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বসবাসকারী ব্যক্তিদের ঘরগুলির কাগজপত্র বুঝে দেওয়ার আগেই তৎকালীন ইউএনও এই উপজেলা থেকে বদলী হয়ে চলে যায়।

দুর্বিসহ জীবন যাপনের খবর পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে বসবাসরত লোকজন জানান, তাদের দুঃখ দুর্দশার কথা।

বসবাসকারী হাফিজুল জানান ৮ বছর আগে তাদের থাকার জায়গা দিয়েছে এখানে। ছেলে মেয়ে নিয়ে থাকি। সন্ধ্যার পর নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। রাতে ভয় লাগে ঘুমে ধরেনা। বাচ্চু হোসেন জানায়, দেড় বছর আগে আলেফ উদ্দিনের ঘরে বাতির আগুন থেকে ঘরে আগুন লাগে। টিউবওয়েলের পানি তুলে আগুন নিভাতে পারিনি। ৪টি গরুসহ আলেফ উদ্দিন পুড়ে মারা যায়। যদি বিদ্যুৎ থাকতো তাহলে এই ক্ষতি হতো না।

আশ্রয়ণ প্রকল্পের সকল নারী পুরুষ অভিযোগ করে বলেন, আশ্রয়ণের পশ্চিম পার্শে¦ ছোট যমুনা নদীর চড়ে কিছু মালিকানা জমি আছে। আর সেই জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। আর এতে করে আশ্রয়ণ প্রকল্পটি ঝুঁকির মুখে পড়ছে।

এলাকাবাসী বলছেন, মাটি কাটার কারণে কোথাও উঁচু কোথাও নিচু হওয়ার বর্ষা মৌসুমে নদী ভরে গেলে স্্েরাত প্রভাবিত হলে এই আশ্রয়ণ প্রকল্পটি বিলিন হয়ে যাবে। তারা আরো অভিযোগ করে বলেন, এই মাটি কাটা বন্ধের জন্য বিষয়ে উপজেলা প্রশাসনকে বারবার অবহিৃত করা হলেও তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা করা হয় নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এবার শীতের শুরুতে ঐ খানে কম্বল বিতরন করতে গিয়ে সমস্যাটা জেনেছি। আমি ইউএনও স্যার এক সাথেই ছিলাম ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, অনেক আগে ঘরগুলি নির্মাণ করা হয়েছে। কেন তখন তাঁদেরকে দলিল বুঝিয়ে দেওয়া হয়নি তা আমার জানা নেই। কাগজ না থাকলে তো বিদ্যুৎ বিভাগ সংযোগ দিবে না। এছাড়া যারা মাটি কাঁটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল পরিবারের মাঝে দলিল প্রদান সহ বিদ্যুৎ সংযোগ যেন তারাতারি পায় এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031