IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সরকারি রাস্তার ৩০ গাছ কাটার ঘটনায় প্রশাসনের গড়িমসি

মান্দায় সরকারি রাস্তার ৩০ গাছ কাটার ঘটনায় প্রশাসনের গড়িমসি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার পিড়াকৈর–-শংকরপুর সড়কের মরাঘাটি এলাকা থেকে সরকারি মালিকানাধীন ৩০টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সাতদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের বাঁচাতেই গড়িমসি করছে স্থানীয় প্রশাসন।

এদিকে ভারশোঁ-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরমান হোসেন গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘এসি ল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৩০টি গাছ কেটে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। সরকারি গাছ কাটার বিষয়টি উল্লেখ করে তাঁর দপ্তরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে রোপণ করা ইউক্যালিপটাস গাছের পরিচর্যার দায়িত্ব ছিল পিড়াকৈর গ্রামের ছয় নারী উপকারভোগীর ওপর। কিন্তু কোনো প্রকার দরপত্র বা অনুমোদন ছাড়াই গত ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে ইউপি সদস্য আনছার আলী ভুট্টো ইউনিয়ন যুবদলের সহসভাপতি সানোয়ার হোসেনের সহায়তায় গাছগুলো বিক্রি করেন।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে সোমবার পিড়াকৈর গ্রামের রাস্তার মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে যুবদল নেতা সানোয়ার হোসেন দাবি করেন, ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের নির্দেশেই ইউপি সদস্য ভুট্টো গাছগুলো বিক্রি করেছেন। এ ঘটনার সঙ্গে তিনি নিজে কোনোভাবেই জড়িত নন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘গাছ কাটার বিষয়ে ইউনিয়ন পরিষদে কোনো রেজুলেশন হয়নি। ইউপি সদস্য ভুট্টো কীভাবে গাছ বিক্রি করলেন তা জানা নেই। বিষয়টি তদন্ত করে তাঁকে শোকজ করা হবে। আমাকে জড়ানোর চেষ্টা চলছে।’

এ ঘটনার সাতদিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রæত ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘রাস্তাটিতে ৬০ ভাগ সরকারি ও ৪০ ভাগ ব্যক্তিমালিকানার সম্পত্তি রয়েছে। জরিপ করে গাছগুলো সরকারি সম্পত্তির হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31