IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বৈষম্যের কারণে বেগমপাড়ায় অট্টালিকা হচ্ছে: জিএম কাদের

বৈষম্যের কারণে বেগমপাড়ায় অট্টালিকা হচ্ছে: জিএম কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ সবচেয়ে বেশি সুশাসন ভোগ করেছে।

শুক্রবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আবদুল মান্নান জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাদের স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টিতে যোগ দেয়া নেতাদের উদ্দেশে স্বাগত বক্তব্যে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি এবং দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে। বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বেগমপাড়ায় (কানাডা) বাংলাদেশিদের অট্টালিকা তৈরি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী। দেশের মানুষ সুশাসন চায়, ন্যায়বিচারভিত্তিক সমাজ চায়। তাই দেশের মানুষের সামনে জাতীয় পার্টিকে নিয়ে প্রত্যাশা জেগেছে। এ কারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ২০২০ সাল শুধু মহামারি করোনাকাল নয়, ২০২০ সাল বাংলাদেশের জন্য ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বছর। তিনি বলেন, চলন্ত বাসে নারী ধর্ষণের অপচেষ্টা আমাদের গণতন্ত্রের গায়ে কালিমা লেপন করেছে। দেশে চরম অবক্ষয় চলছে, দেশের মানুষ ত্যক্ত-বিরক্ত। করোনকালে মানুষের জন্য চিকিৎসা নেই। দেশে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। দেশের মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতে সংগঠিত হচ্ছে।

এ সময় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহার সরকার, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এবং নির্বাহী সদস্য শেখ সরোয়ার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31