ধূমকেতু প্রতিবেদক : ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ তারিখ ঘোষণা করাই ইসিকে স্বাগত জানিয়ে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয় ।আজ সন্ধা ৭টাই দাস পুকুর মোড় থেকে মিছিল শুরু হয়ে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বহরমপুর মোড়ে এসে শেষ হয় ।
মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন নগর বিএনপির সাবেক পল্লী বিষয়ক সম্পাদক মো: আক্কাস আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র আহবায়ক এরফান আলী, বিএনপি নেতা সিদ্দিক হোসেন, জয়নুদ্দিন, মেরাজুল ইসলাম পেরু, মন্জুর হোসেন মুন্না,মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান, জিয়া পরিষদ নেতা সোহাগ আলী, মহসিন আলী বিপ্লব ।
উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহিম সাদি, কোকো ফাউন্ডেশনের নেতা জামাল, ৩ নং ওয়ার্ড পূর্বের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজল, নিউ ডিগ্রী কলেজের যুগ্ন আহবায়ক ছাত্রনেতা রানা উদ্দিন রানাসহ আরো অনেকে


