ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া ঢাকা – রাজশাহী মহাসড়কে পাশে ডাল মিলে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল আশা শুরু হয়। পরে সকল নেতা কর্মীদের অংশ গ্রহণের একটি মিছিলটি কাঁঠালবাড়িয়া ডাল মিল থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডাল মিল প্রাঙ্গণে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পুঠিয়া ডাউন মিলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম মণ্ডল বলেন, সংসদ নির্বাচনকে বানচাল করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। বিএনপিকে জনগণ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। বিএনপির জয় ঠেকাতে পরিকল্পিতভাবে এই কুচক্রী মহল এই হামলা চালাচ্ছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।’ তিনি আরো বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন। তিনি দেশে ফিরলেই দেশের পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হবে।’
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনারুল ইসলাম জুম্মা, সাবেক মেয়র আসাদ, সাবেক সভাপতি আসাদুজ্জামান আবু হায়াত প্রমুখ।


