IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে: মিলন

আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে: মিলন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের আগামী ভবিষ্যত নিয়ে গত ২৫ তারিখ হতে ষড়যন্ত্র শুরু হয়েছে। ২৫ডিসেম্বর দেশের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এসেই তিনি জনগণের সাথে সাক্ষাত করা শুরু করেছেন। তিনি রাজশাহীতেও আসবেন এবং এখানকার জনগণের সাথেও সাক্ষাত করবেন। নেতা আসার খবরে ঢাকায় লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ জনতা শুভেচ্ছা জানাতে যান।

এই জনস্রোত দেখে ষড়যন্ত্রকারীরা গভীর চিন্তায় পড়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী বাজারে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের সাথে সৌজন্য সাক্ষাত পরে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে আর কোন প্রকার প্রতিহিংসার রাজনীতি আর থাকবেনা। কোন প্রতিশোধ থাকবেনা। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র থাকবে। সেইসাথে ন্যায় পরায়নতার সহিত আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য তিনি সবাইকে বিএনপির সাথে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী মাসের ২১ তারিখ হতে আনুষ্ঠিকভাবে প্রচারণা শুরু হবে। সে সময়ে বিএনপির নীতি নির্ধারনীরা সঠিকভাবে দিক নির্দেশনা দেবেন। এ সময়ের মধ্যে কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ জনগণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার খুনি হাসিনাকে বিদায় করতে দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক নেতাকর্মী দুঃখ-কষ্ট, জেল ও নির্যাতন করেছেন। মিথ্যা মামলায় জর্জিত হয়ে রাতের পর রাত মাঠে-ঘাটে ঘুমিয়েছেন। এপরেও এ নিয়ে কোন বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করবেনা। আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজ করবেন উল্লেখ করে সবার দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন মিলন।

পথসভা করার পূর্বে তিনি বড়গাছী বাজারের প্রতিটি দোকানে যান এবং সবার সাথে কর্মদন করেন। সেইসাথে তিনি সবার হাতে ৩১দফা লিফলেট প্রদান করেন এবং ধানের শীষে পক্ষে থাকার আহ্বান জানান। এসময়ে অত্র বাজারে ধানের শীষের পক্ষে ব্যাপক মানুষের সমাগম হয়। তাদের প্রানের নেতা এডভোকেট শফিকুল হক মিলনের সাথে কথা বলা এবং করমর্দন করার জন্য সবাই এগিয়ে আসেন। বাজারে এ সময়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দোকানদার, পথচারী, ভ্যানচালকসহ অন্যান্য যানবাহনচালকগণ হাত নেড়ে মিলনকে শুভেচ্ছা জানান। সেইসাথে ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।

জণগণ আরো বলেন, স্বৈরাচার খুনি হাসিনা যেমন দেশটাকে ভারতের নিকট বিক্রি করে দিয়েছে। তেমনি আরেকটি দল যারা ধর্মের নামে রাজনীতি করছে এবং বেহেস্তের টিকিট বিক্রি করছে। ঐ মোনাফেক দল থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান তারা।

এসময়ে উপস্থিত ছিলেন পবা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও বড়গাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, সদস্য পান্না, বড়গাছি ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন বিএনপির যগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ আলী, মোজাম্মেল হক ভিকু, জয়নাল আবেদীন, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ড.মোজাফফর হোসেন মকুল, বিএনপি নেতা জালাল সরকার, স্বেচ্ছাসেবক দল সভাপতি জয়নাল হক ও সাধারণ ওয়াসিম, পবা উপজেলা যুবদলের সদস্য সোহাগ রানা, কৃষকদল নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রহমান, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সজল,পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, বড়গাছী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা সদস্য সীমা বেগম ও ময়না বেগমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31